নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ- ১ হালুয়াঘাট-ধোবাউড়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কো-অপারেটিভ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। 

গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহ বড় বাজার ওমর ফাউন্ডেশন কার্যলয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ সময় কো-অপারেটিভ প্রেসক্লাবের পক্ষে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন স্বারক প্রদান করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নব নির্বাচিত সংসদ সদস্য সালমান ওমর রুবেলকে।

উপস্থিত ছিলেন সভাপতি খালেদ হাসান জেলার সাধারণ সম্পাদক সজীব রাজভর বিপিন, সহ-সভাপতি আমিনূর রাব্বি, যুগ্ন-সাধারণ সম্পাদক মারুফ হোসেন, অর্থ-বিষয়ক সম্পাদক মিজানুর রহমান আরো উপস্থিত ছিলেন সাংবাদিক হুমায়ুন কবীর লোটাস, সাংবাদিক সুমন ভট্রচার্য, সাংবাদিক রবিন বরকত উল্লাহ, সাংবাদিক তানভীর প্রমুখ।

সবার শুভেচ্ছা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে জনাব আলহাজ্ব সালমান ওমর রুবেল এমপি বলেন, হালুয়াঘাট-ধোবাউড়ার উন্নয়ন ও জনকল্যাণে নিরলসভাবে কাজ করবেন। তিনি বলেন, আমি কর্মের মাধ্যমে মানুষের ভালোবাসায় থাকতে চাই। এই এলাকার মানুষের ভালোবাসার কাছে আমি ঋণী। সেই ঋণ শোধ করতে হলে আমাকে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত সড়ক ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং শিক্ষা খাতের মানোন্নয়ন-এই উন্নয়ন গুলো অগ্রাধিকার দেওয়া হবে।

সংসদ সদস্য জানান, এলাকার জনগণের প্রত্যাশা পূরণে তিনি ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয় শুরু করেছেন। অচিরেই বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, হালুয়াঘাট-ধোবাউড়াকে একটি আধুনিক ও উন্নত জনপদে রূপান্তর করতে যা যা প্রয়োজন, তা বাস্তবায়নে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকরা নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা-সংস্কৃতির চর্চা, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

(এনআরকে/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০২৬)