লৌহজং উপজেলা মাঠে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা মাঠে পবিত্র রমাদান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ, লৌহজং উপজেলা শাখা।
আজ শুক্রবার ৯ রমাদান অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
তিনি বক্তব্যে রমাদানের শিক্ষা ধারণ করে নৈতিকতা, সহনশীলতা ও জনকল্যাণমূলক রাজনীতির আহ্বান জানান।
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
আয়োজকরা জানান, রমাদানের এই আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা।
(এমকে/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২৬)
