১৯৭১ আমরা শহীদ পরিবার শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ১৯৭১ আমরা শহীদ পরিবার শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটি–এর উদ্যোগে ফরিদপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে শহরের লক্ষ্মীপুর স্টেশন রোডে সংগঠনের কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। ইফতার মাহফিলে মুক্তিযুদ্ধে শহীদদের রূহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক অমর শাহ তপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাজাদুল হক সাজ্জাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা পিকে সরকার।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ পাখি, অমর দাস, শহীদ পরিবারের সদস্য সাব্বির হোসেন চৌধুরী, পূর্ণ চন্দ্র বিশ্বাস, মীর সেলিম, মুরাদ, সাংবাদিক এস এম মনিরুজ্জামান এবং সদস্য হালিম মোল্লাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ মোস্তফা।
(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২৬)
