কাপাসিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : কাপাসিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ ব্যবসায়ীকে জড়িমানা করে নগদ আদায় করেছন।
শনিবার বিকেলে উপজেলার সদর বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না তাসনীম। উপজেলার নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা,বিএসটিআই এর অনুমোদনহীন খাদ্যসামগ্রী বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় মোট ৫ জন ব্যবসায়ীকে ৫টি মামলায় অভিযুক্ত করা হয়। এর মধ্যে একজনকে ১,৫০০ টাকা এবং বাকি ৪ জনকে ১,০০০ টাকা করে সর্বমোট ৫,৫০০ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না তাসনীম বলেন,"পবিত্র রমাদান মাস সিয়ামের মাস। এই মাসে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে আমরা বাজার স্থিতিশীল রাখতে বদ্ধপরিকর। এর আগেও ব্যবসায়ীদের সতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছিল। জনস্বার্থে আমাদের এই তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।"
(এসকেডি/এএস/মার্চ ০১, ২০২৬)
