সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া বাজারে এক ঔষধ দোকানীকে আংকেল বলায় শিব্বির নামে এক কলেজ ছাত্রকে পিটিয়ে জখম করেছেন। আহত কলেজ ছাত্র কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে কাপাসিয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র স্থানীয় খোদাদিয়া গ্রামের আবু বককর সিদ্দিক নয়নের এক মাত্র ছেলে।

কাপাসিয়া বাজারের একজন দায়িত্বশীল ব্যক্তি এ প্রতিবেদককে জানান, গতকাল সন্ধ্যায় কাপাসিয়া বাজারের মেইন রোডের কলেজ রোড মোড়ের সাথে কাপাসিয়া মডেল ফার্মেসি নামে একটি দোকানে তার মা সহ ঔষধ কিনতে যায়। সাব্বির দোকানী আংকেল সম্বোধন করে একটি ঔষধ চাইলে দোকানী নাঈম আঙ্কেল বলায় সাব্বিরের উপর তেরে এসে মারপিট শুরু করে, এবং সাব্বিরের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে এ সময় সাব্বিরের মা দুজনকে ছাড়াতে গিয়ে ব্যথ হয়ে এ পাশের দোকানে খবর দেয় পরে লোকজন এসে সাব্বিরকে রক্তাত্ত অবস্থায় উদ্ধার করে কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি বলে সূত্র জানান।

বাজার কমিটির একজন কর্মকর্তা জানান, এ ঔষধের দোকানটি শুধু মাত্র ট্রেড লাইসেন্স দিয়ে দোকান শুরু করে তার কোন বৈধ লাইসেন্স নাই। ঘটনার পর থেকে দোকান বন্ধ করে পালিয়ে গেছে।

(এসকেডি/এএস/মার্চ ০১, ২০২৬)