সালথায় খেলাফত মজলিশের নির্বাচনী পরবর্তী পর্যালোচনা সভা ও দোয়া মাহফিল
সালথা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে বাহিরদিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ পর্যালচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিশ কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সদস্য শায়খুল হাদীস আল্লামা শাহ আকরাম আলী (ধলা হুজুর) সভাপতিত্বে এসময়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিশ ফরিদপুর জেলা সভাপতি মাওলানা আমজাদ হুসাইন, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ূবী, নগরকান্দা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সোহরাব হোসেন, সালথা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল ফজল মুরাদ, খেলাফত মজলিশ নেতা মুফতি আসাদুজ্জামান কাসেমী, সালথা উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মুফতি মফিজুর রহমান, সহ সভাপতি মুফতি ইমরান হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিশ সালথা উপজেলা সাধারণ সম্পাদক মুফতি কামরুজ্জামান, নগরকান্দা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশ সালথা উপজেলা প্রচার সম্পাদক মুফতি আবু সাঈদ, সালথা যুব মজলিস সভাপতি মাওলানা আবুল হাসান প্রমূখ।
এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিশ সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এসময়ে উপস্থিত হয়ে তাদের মতামত ব্যক্ত করেন।
এসময় মুসলিম উম্মাহের জন্য দোয়া করেন বর্ষীয়ান আলেমেদ্বীন আল্লামা শাহ আকরাম আলী ধলা হুজুর। দোয়া শেষে সকলের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
(এএন/এসপি/মার্চ ০২, ২০২৬)
