আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জামায়াতে ইসলামীর আয়োজনে রবিবার উপজেলা মডেল মসজিদ হলরুমে উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো.আলাউদ্দিন মিয়ার সভাতিত্বে ইফতার পূর্বক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরার সদস্য ও ঢাকা জেলার আমীর মাওলানা মো. দেলোয়ার হোসেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জামায়তে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার, জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর বরিশাল মহানগরী সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম(খসরু), বরিশাল-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হাফেজ মাওলানা মো.কামরুল ইসলাম খান, আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আবুল হোসেন লাল্টু ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী হাফেজ মাওলানা ফজলুল হক প্রমুখ।

ইফতার মাহফিল অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের লোকজনের উপস্থিতিতে দেশ ও জাতির কল্যানে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামীর বরিশাল-১ আসনের প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান।

(টিবি/এসপি/মার্চ ০২, ২০২৬)