ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে দাওয়াতি মজলিস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে পৌরসভার ৯নং ওয়ার্ডে আয়োজিত দাওয়াতি মজলিসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আহমাদুল হক তামিম ও সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা শাব্বির আহমাদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস পৌর শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান, সহ-সভাপতি মুহাম্মাদ হেলাল উদ্দিন, সংগঠন বিভাগের সম্পাদক মুহাম্মাদ শহিদুল ইসলাম প্রমুখ।

এসময় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে একমত পোষণ করে অনেকেই সদস্য ফরম পূরণ করেন এবং নিয়মতান্ত্রিক কার্যক্রমে অংশগ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেন।

(এসআই/এএস/মার্চ ০৩, ২০২৬)