কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে একটি মহিলা মাদ্রাসা সম্পূর্ণ পুড়ে গেছে। মঙ্গলবার মধ্য রাতে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া তালিমুল কোরআন নুরালি মহিলা মাদ্রাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে।
মাদ্রাসার মোহতামিম মাওলানা আরসাদুল ইসলাম বলেন, এ মাদ্রাসায় এলাকার ৮৫ জন ছাত্রী লেখাপড়া করে। শিক্ষার্থীরা রাতে নামাজ পড়ে বাড়ি চলে যায়। পরে রাত ২ টার দিকে স্থানীয়রা আগুন দেখে চিৎকার-চেঁচামেচি করে ।চিৎকার শুনে আমি মাদ্রাসায় ছুটে এসে দেখি মাদ্রাসার ঘর দাউ দাউ করে আগুন জ্বলছে। আমরা ফায়ার সার্ভিসকে খবর দেই। তারা ঘটনাস্থলে আসতে-আসতে আমাদের সবকিছু পুড়ে যায়।
কোটালীপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার ইনচার্জ মো: সিরাজুল ইসলাম বলেন, বৈদ্যতিক সটসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বই, পুস্তক, আসবাবপত্র সহ মাদ্রাসা পুড়েগেছে। মাদ্রাসা কর্তৃপক্ষ ৭ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছে। তবে আমাদের কাছে মনে হয়েছে, ক্ষয়-ক্ষতির পরিমান ৬ লাখ টাকারও কম হতে পারে।
(টিবি/এসপি/মার্চ ০৩, ২০২৬)
