সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ ছাত্রদের মাঝে বাংলা অর্থসহ কোরআন শরীফ বিতরণ করেছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির উপজেলা শাখা।
আজ মঙ্গলবার দুপুরে সালথা আই লাভ চত্বরে ৩০জন সাধারণ ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়।
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সালথা উপজেলা শাখার সভাপতি হুসাইন আহমেদ এর সভাপতিত্বে কোরআন শরিফ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সালাউদ্দিন মোল্লা।
এসময় আরো উপস্থিত ছিলেন, সালথা উপজেলা জামায়াত ইসলামির সেক্রেটারি তরিকুল ইসলাম, স্কয়ার প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ওয়ালিউজ্জামান, ছাত্রশিবিরের অফিস সম্পাদক জুনায়েদ ইসলাম, সাবেক সালথা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আকরাম হোসেন মিনাল প্রমুখ।
(এএন/এসপি/মার্চ ০৩, ২০২৬)
