আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভির প্রতিনিধি, সিনিয়রর সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়ার বড় বোন বিউটি হক (৫৮) আজ মঙ্গলবার ভোর ৫টা ৫০ মিনিটে খুলনা জেলার দৌলতপুর উপজেলার দক্ষিণ পাবলা নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াা ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে সহ বহু আত্মীয়-স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন। 

মরহুমার পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে সম্প্রতি তাঁকে চিকিৎসা সেবা দেয়া হয়। ভোরে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালের সংবাদে গৌরনদী ও খুলনা এলাকায় শোকের ছায়াা নেমে আসে।

‎‎খুলনা জেলার দৌলতপুর উপজেলার দক্ষিণ পাবনা সবুজ সংঘ ক্লাবমাঠে বাদ জোহর মরহুমার নামাজার জানাজা শেষে গোয়ালখালী মুসলিম কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

মরহুমার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি। এক শোকবার্তায় তিনি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে পৃথক শোকবার্তা প্রদান করেছেন।

(টিবি/এসপি/মার্চ ০৩, ২০২৬)