দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের বিরামপুরে রেললাইনে ট্রেনের ধাক্কায় আটকে পড়া ট্রাককে টেঁনেহেচড়ে নিয়ে গেলেও অল্পের জন্যই রক্ষা পেয়েছে কয়েকটি প্রাণ। এ ঘটনায় আহত হয়েছে ট্রাক চালক।
মঙ্গলবার (৩ মার্চ) রাত আনুমানিক সোয়া ১১ টার দিকে বিরামপুরে ঘোড়াঘাট রেল গুমটি নামক স্থানে র ঘটনা ঘটেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মোকাররম,মুর্শেদ,রফিকুল,মোবারক জানায়,ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী পণ্যবাহী একটি ট্রাক রেললাইন অতিক্রম করার সময় মাঝখানে আটকে পড়ে।স্থানীয়রা ট্রাকটিকে রেললাইন থেকে নামানোর অনেক চেষ্টা চালানোর পরও ট্রাকের পিছন দিক রেল লাইনেই থেকে যায়।
এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনটি চলে আসে।রেল গেটের গেটম্যান লালপতাকা উড়িয়ে ট্রেনটিকে থামানোর চেষ্টা করলেও ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে উল্টে পড়ে যায় ট্রাক। এ ঘটনায় ট্রাক চালক আল আমিন লাবু (৪৫) আহত হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।
(এসএএস/এএস/মার্চ ০৪, ২০২৬)
