গোপালগঞ্জে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ৮ কেজি গাঁজা সহ মোঃ আলী আজগর শেখ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল বুধবার দুপুরে শহরের পুলিশ লাইন্স মোড়ে দোলা পরিবহনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জে জেলা্ কার্যালয়ের একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় টিমের সদস্যরা ৮ কেজি গাঁজা সহ ওই যুবককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ আলী আজগর শেখ বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার কাঠালতলা গ্রামের মো: হাসেম শেখের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় ওই যুবককে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
(টিবি/এসপি/মার্চ ০৫, ২০২৬)
