নবগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ইজারাদারকে ২ লাখ টাকা জরিমানা
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার ওপর দিয়ে বহমান নবগঙ্গা নদী থেকে নিয়ম লঙ্ঘন করে বালু উত্তোলনের দায়ে এক ইজারাদারকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস অভিযুক্ত ইজারাদারকে এ জরিমানা করেন।
নবগঙ্গা নদীর বড়কালিয়া এলাকার বৃহাচলা বালুমহাল থেকে নিয়ম লঙ্খন করে বালু উত্তোলন করছিলেন ঠিকাদার আজিজুল হক। ওই ঠিকাদার ইজারার সীমানার বাইরে থেকে বালু উত্তোলণ করছিলেন-এমন অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমান আদালতের বিচারক তাকে এ জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
(আরএম/এসপি/মার্চ ০৫, ২০২৬)
