গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় পাট দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সকালে জেলা প্রশাসকের অফিস চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে আবার একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালীতে পাটচাষী, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংবাদকর্মীরা অংশ নেন।
জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজিত র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান।

(টিবি/এএস/মার্চ ০৬, ২০২৬)