গোপালগঞ্জে নছিমন খাদে পড়ে চালক নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে বিপ্লব বিশ্বাস (৩০) নামে নছিমন চালক নিহত হয়েছে। এসময় নছিমনে থাকা আরও দুইজন গুরুতর আহত হয় ।
শনিবার (৭ মার্চ) সকাল ১০ টার দিকে গোপালগঞ্জ- টেকেরহাট আঞ্চলিক সড়কের কংশুর বাসস্ট্যান্ড এ দুর্ঘটনা ঘটে।
বৌলতলী পুলিশ ফাড়ির এস.আই মোঃ শামিম আল মামুন জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা নছিমনটি কংশুর বাসস্ট্যান্ড মসজিদ মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে যায়। এ সময় নছিমন চালক বিপ্লব ঘটনাস্থলে মারা যায় । এ ঘটনায় নসিমনে থাকা দুইজন গুরুতর আহত হন । তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের মরদেহময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নছিমন চালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন ।
(টিবি/এএস/মার্চ ০৭, ২০২৬)
