তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : প্রতি বছরের ন্যায়, মাহে রমজান উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে কোরআন শরিফ ও রেহাল বিতরণ করা হয়েছে।

আজ শনিবার দুপুরে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে, বিভিন্ন হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে, এক অনুপ্রাণিত ও আত্মিক পরিবেশে কোরআন শরীফ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মোঃ তারিকুল ইসলাম, সহ সভাপতি লিয়াকত সরদার, মেহের মামুন, সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি, যুগ্ম সম্পাদক মামুন ইসলাম, খালিদুজ্জামান মুন্সী, সাংগঠনিক সম্পাদক আরটি হাসান, দপ্তর সম্পাদক বাদশাহ মিয়া, অর্থ সম্পাদক ইয়াদ আলী মোল্লা, সহ প্রচার প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান রাজন, ক্রিড়া সম্পাদক বাবু মোল্লা প্রমূখ।

কোরআন শরীফ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ইসলামী শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং নবীজির (সা.) আদর্শে জীবন গঠনের প্রেরণা জাগানোই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি বলেন, এই ক্ষুদ্র প্রয়াস নবী করিম (সা.)-এর আদর্শে একটি আলোকিত প্রজন্ম গঠনে সহায়ক হবে, ইনশাআল্লাহ।

(টিবি/এসপি/মার্চ ০৭, ২০২৬)