সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : এই শ্লোগানকে সামনে রেখে আনন্তর্জাতিক নারী দিবস আজ সকালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তর এর যৌথ আয়োজনে উপজেলা অডিউটর রুমে দিবসটিতে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ডা, তামান্না তাসনীমের সভাপতিত্বে ও বি আর ডির কর্মকর্তা দিলারা জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর- ৪ কাপাসিয়া আসনের সংসদ সদস্য মু.সালাউদ্দিন আইউবি।

অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি নাহিদলু হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জহুরা, জেলা জামায়েতে ইসলামের আমীর সিফায়েত উল্লাহ, উপজেলা জামায়েতে ইসলামের আমীর ফরহাদ মোল্লাহ, জেলা জাতীয়তাাবদী মহিলা দলের সভানেত্রী ফেরদৌস আরা, সাংবাদিক এফ এম কামাল হোসেন, সাংবাদিক অধ্যাপক শামসুল হুদা লিটন প্রমুখ। আলোচনা শেরেস একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করেন।

(এসকেডি/এসপি/মার্চ ০৮, ২০২৬)