নীলফামারীতে সারস্বতীপুর একাডেমির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : সারস্বতীপুর একাডেমির (এসএ) বার্ষিক সাধারণ সভা-২০২৬ সম্পন্ন হয়েছে। সভায় আগামী তিন বছরের মেয়াদের জন্য প্রতিষ্ঠানের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত এই কমিটিতে মাইকেল অ্যান্ড্রু চেয়ারম্যান এবং লিটন রায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন— সেক্রেটারি প্রদীপ কুমার রায়, কোষাধ্যক্ষ রেভ. প্রফুল্ল কুমার রায় এবং নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রেভ. বাবলু ভিভা, সুভাষ রায় ও জোবা রায়। নতুন এই নেতৃত্বের অধীনে প্রতিষ্ঠানটি শিক্ষা ও সমাজসেবামূলক কার্যক্রমে আরও গতিশীলতা আনবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
নীলফামারীর নটখানায় অবস্থিত ড্যানিশ বাংলাদেশ লেপ্রসি মিশন ট্রেনিং সেন্টারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘সারস্বতীপুর একাডেমি’ (এসএ)-এর বার্ষিক সাধারণ সভা-২০২৬ সম্পন্ন হয়েছে। আজ সোমবার দুপুরে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
একাডেমির চেয়ারম্যান মাইকেল অ্যান্ড্র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. ফিরোজ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ এর ইনক্লুসিভ ডেভেলপমেন্টের ন্যাশনাল লিড সুরেন্দ্র নাথ সিং এবং ড্যানিশ বাংলাদেশ লেপ্রসি মিশন হসপিটালের ইনচার্জ ডা. পবন রোজারিও। এছাড়াও অনুষ্ঠানে বিএলসি’র সিনোড চেয়ারম্যান মনোজিত রায়সহ বিভিন্ন উন্নয়ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় আগামী মেয়াদের জন্য প্রতিষ্ঠানের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে মি. মাইকেল অ্যান্ড্রু চেয়ারম্যান এবং লিটন রায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন— সেক্রেটারি প্রদীপ কুমার রায়, কোষাধ্যক্ষ রেভ. প্রফুল্ল কুমার রায় এবং নির্বাহী সদস্য হিসেবে রেভ. বাবলু ভিভা, সুভাষ রায় ও জোবা রায়।
প্রধান অতিথির বক্তব্যে ফিরোজ সরকার বলেন, সারস্বতীপুর একাডেমি এই অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটির নেতৃত্বে এই অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর জিতেন্দ্র নাথ ঋষি এবং সার্বিক তদারকিতে ছিলেন একাডেমির অ্যাডমিনিস্ট্রেটর দ্বিজেন্দ্র নাথ রায়। সভায় একাডেমির উন্নয়নমূলক কর্মকাণ্ডের বার্ষিক প্রতিবেদন পেশ করা হয় এবং উপস্থিত সদস্য ও অতিথিদের মতামতের ভিত্তিতে পরবর্তী বছরের কর্মসূচি চূড়ান্ত করা হয়।
(ওকে/এসপি/মার্চ ০৯, ২০২৬)
