সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার আয়োজনে আজ সোমবার উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল ফজল মুরাদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাওলানা মিজানুর রহমান, নগরকান্দা উপজেলা জামায়াত আমির মাওলানা সোহরাব হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এ্যাডভোকেট জয়নাল আবেদিন বকুল মিয়া, নগরকান্দা উপজেলায় জামাতের সুরাসদস্য ও তালমা ইউনিয়ন জামায়াতের সভাপতি মো: এনায়েত হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা মাহবুব হোসেন, ঢাকা মহানগরীর মুহাম্মদপুর থানা জামায়াতের সুরা সদস্য ও সাবেক ছাত্রনেতা মুহাম্মদ সাইফুর রহমান হিটু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী নসরু, উপজেলা জামাযাতে ইসলামীর সেক্রেটারী তরিকুল ইসলাম প্রমুখ।
পরে মুসলিম উম্মাহের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
(এএন/এসপি/মার্চ ০৯, ২০২৬)
