শাহ্ আলম শাহী, দিনাজপুর : মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন বলেছেন,ফ্যামিলি কার্ড ধর্ম-বর্ণ ও সকল দলের লোকজনই পাবে।দেশে পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে নারীদের বেছে নিয়েছেন।  বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে। এ জন্য ফ্যামিলি কার্ড প্রকল্পের মাধ্যমে নারীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। নারীদের সক্ষমতা বাড়ানো না গেলে, নারীর ক্ষমতায়ন করা না গেলে আগামীর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে না। বাংলাদেশের অর্থনীতির যে সক্ষমতা আছে সে সক্ষমতায় বর্তমান সরকার চারকোটি মানুষকে এই ফ্যামেলি কার্ডের আওতায় নিয়ে আসছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ফ্যামেলি কার্ড প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,আগামী ৪ বছরের মধ্যে সারাদেশে ৫০ থেকে ৮০ লক্ষ পরিবার ফ্যামিলি কার্ড পাবে।

সমাজকল্যান মন্ত্রী ডাঃ এজেডএম জাহিদ হোসেন আরো বলেন, কোন অবস্থাতেই ভুল বুঝাবুঝির কারন নেই। ফ্যামিলি কার্ডের জন্য কোন টাকা দিতে হয় না। কার্ড সংগ্রহের জন্য সরকারি কর্মকর্তা জনগণের বাড়িতে যাবে এবং কার্ড উপকার ভোগীর বাড়িতে পৌছিয়ে দেওয়া হবে।

(এসএএস/এএস/মার্চ ১১, ২০২৬)