সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা পালন করা  উপলক্ষে কাপাসিয়া উপজেলা প্রশাসন প্রস্তুতিমূলক সভা আয়োজন করা হয়েছে।  

আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীম।

আলোচনা করেন, সহকারী কমিশনার মোঃ নাহিদুল হক, থানার ইন্সপেক্টর মোঃ যোবায়ের হোসেন, কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মোঃ সামসুদ্দীন খান, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ নান্নু, বীর মুক্তিযোদ্ধা এম এ গণি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব মোঃ মফিজ উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ ফরহাদ হোসেন মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন, উপজেলা প্রকৌশলী মোঃ বেলাল হোসেন সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মাহবুবুর রহমান, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রেজাউর রহমান মিঠু, কাপাসিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হক, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, এ সময় সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা, আলোচনা সভা মোনাজাত, পুষ্পস্তবক অর্পণ ও ৩১ বার তোপধ্বনির ও জাতীয় পতাকা উত্তোলন করার সিদান্ত নেয়া হয়।

(এসকেডি/এসপি/মার্চ ১২, ২০২৬)