শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : দীর্ঘ চার মাস পর দিনাজপুরে বৃষ্টিতে স্বস্তি ফিরেছে বোরো চাষিদের দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ায় প্রকৃতিতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছিল।

বুধবার (১১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে জেলায় বিভিন্ন অঞ্চলে নামে কাঙ্ক্ষিত বৃষ্টি। এতে ভূপৃষ্ঠ ভিজে সতেজ হয়ে ওঠে বোরো ক্ষেত। স্বল্প হলেও এই বৃষ্টিপাতে কৃষকদের সেচ খরচ কমবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ তোফায়েল হোসেন বলেন, দীর্ঘ চার মাস পর বৃষ্টি হয়েছে এবং চলতি মাসে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার রাতের বৃষ্টি বোরো চাষিদের স্বস্তি দেওয়ার পাশাপাশি এ বৃষ্টিতে আবহাওয়া কিছুটা শীতল হয়ে এসেছে। হঠাৎ বৃষ্টিতে স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই।

(এসএস/এসপি/মার্চ ১২, ২০২৬)