সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ২৫শে মার্চ গণহত্যা দিবস ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিনুল ইসলাম, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান উপস্থিত ছিলেন।

সভায় যথাযোগ্য মর্যাদায় দিবস দুটি পালনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবং সংশ্লিষ্ট সকলকে স্ব স্ব দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।


(এএন/এসপি/মার্চ ১২, ২০২৬)