স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ব্যস্ত সূচির মাঝে বৃহস্পতিবার রয়েছে বিরতির দিন। এই সুযোগে বাংলাদেশ ও পাকিস্তান দলের ক্রিকেটারদের জন্য একসঙ্গে ইফতারের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, দুই দলের ক্রিকেটারদের জন্য যৌথভাবে ইফতারের ব্যবস্থা করা হয়েছে। রমজান মাসের আবহে এই আয়োজনকে ঘিরে দুই দলের সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হবে বলেও মনে করা হচ্ছে।

এ বিষয়ে নাফিস বলেন, ‘আজ দুই দলের ইফতার একসঙ্গে করার ব্যবস্থা করা হয়েছে।’

তবে এই আয়োজন বাধ্যতামূলক নয় বলেও জানিয়েছেন তিনি। ব্যক্তিগত পরিকল্পনা থাকলে খেলোয়াড়রা আলাদাভাবেও ইফতার করতে পারবেন। এ প্রসঙ্গে নাফিস আরও বলেন, ‘এটায় বাধ্যবাধকতা নেই।

যদি কেউ চায় আলাদা বা বাসায় গিয়ে পরিবারের সঙ্গে ইফতার করতে চায় করতে পারবেন।’

(ওএস/এএস/মার্চ ১৩, ২০২৫)