‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা মোড়ে এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি বলেছেন, “জনগণের স্বার্থে এবং এলাকাবাসীর উন্নয়নের জন্যই রাজনীতি করি। এখানে কোনো আত্মীয়-স্বজনকে চিনে কাজ করার সুযোগ নেই; জনগণই আমার প্রধান শক্তি।”
শুক্রবার (১৩ মার্চ) পবিত্র রমজান উপলক্ষে নগরকান্দা উপজেলার তালমা মোড়ে অবস্থিত আমিনউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
আয়োজক সূত্রে জানা যায়, তালমা, রামনগর ও ডাঙ্গী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
(পিবি/এএস/মার্চ ১৪, ২০২৬)
