নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ভূমি সেবার মান নিয়ে কোনো না কোনো সমস্যা আছেই, নাগরিক সমাজের প্রশ্নবিদ্ধ স্বয়ং ভূমি মন্ত্রনালয়, বিভিন্ন ভুমি সংশ্লিষ্ট দপ্তর/পরিদপ্তর/অধিদপ্তর-সহ  অফিসগুলো, সেখানে ময়মনসিংহের ভাবখালী ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহঃ কর্মকর্তা মোঃ লুৎফর রহমান নিরলস সেবা গ্রহীতাদের সেবায় নিজেকে আত্মনিয়োগ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ময়মনসিংহ সদর উপজেলা ভাবখালী ইউনিয়ন ভূমি অফিসে আগে খাজনা/খারিজ সহ আনুসাঙ্গিক ভূমি সেবার মান নিয়ে সাধারন জনগনের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ছিল, কিন্তু বর্তমানে খোজ নিয়ে জানা যায় এই ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, আসার পর সেই চিত্র পাল্টে গেছে, নেই কোন ঝামেলা নেই জনগনের দিনের পর দিন ভোগান্তি নেই কারো চোখে হিংসাত্বক কথাবার্তা, সুন্দর সুশৃঙ্খল পরিবেশ বিরাজমান। দেখা যায় বয়োবৃদ্ধ আব্দুল মজিদ বসে আছে অফিসের ভিতরে, সাংবাদিক দেখে এগিয়ে আসেন, জিজ্ঞাস করতেই উনার চোখে মুখে আনন্দের ছাপ- বললেন আজ ৭ দিনের মাথায় আমি খারিজ পেলাম, এটা একটা যুগান্তকারী পদক্ষেপ।

কৃষক আব্দুল বাতেন বয়স (৬৪) বছর তিনি আলাপচারিতায় জানান এই ভুমি অফিসে আগে দালাল ধরে আসা লাগতো, অহন একাই আসি, কেউ কিছু চায় না, সাহেবে জলদী কাজ করে দেয়। আমি ১০ শতক ভিটের জমি খারিজ করে বিক্রী করলাম, মাইয়ারে বিয়া দিলাম, কোনো ঝামেলা পোহাইতে হয় নাই। দোয়া করি এরকম নায়েব বাংলাদেশের সব ভূমি অফিস গুলোতে জনসেবায় লিপ্ত থাকুক।

প্রতিটি ভূমি অফিসে নজরদারির ব্যাবস্থা আছে, কোনো নায়েব/সহকারী বা কোনো কর্মচারী অন্যায় আবদার করলে তাৎক্ষনিক ব্যাবস্থা নেওয়া হবে বলে তামান্না হোরাইরা (সদর এসিল্যান্ড) জানান। তিনি বলেন, ভাবখালী ইউনিয়ন ভুমি অফিসে আগে কিছু দুর্নীতি হয়ে থাকলেও আমি খোঁজ নিয়েছি। নায়েব মোঃ লুৎফর রহমান সেখানে ভালো কাজ করছেন। তিনি সৎ ও ভালো মানুষ। এখানে আসার আগে তিনি বিভিন্ন স্থানে প্রত্যাসানুযায়ী সেবা দিয়ে এসেছেন, তার কাজের গতি প্রশাংসার দাবীদার। তার ভিতর নেই কোনো গড়িমা, কোনো অহংকার। এই জন্য উনি সকলের প্রিয়। কিন্তু কিছু লোক নিজেদের ব্যাক্তিস্বার্থে আঘাত পেলে কুৎসা ও মিথ্যা বিভ্রান্তিকর ফেকনিউজ/করে কাজের গতি মন্থর করে দেয়- সেবা নামক মানষিকতা নষ্ট হয়ে যায়- এই অফিসে আগে হয়তো দালাল ছিল।

তবে নায়েব মোঃ লুৎফর রহমান দৃড়তার সাথে বলেন, এখানে কোনো দূর্নীতি নেই, যারা মিথ্যা, বিভ্রান্তিকর, দূরভীসন্ধিমুলক, প্রপগন্ডা করে বেড়াচ্ছেন, তাদের প্রতি অনুরোধ সত্য এ ন্যায়ের পক্ষে থাকুন- ভূমি অফিসে এসে চা খেয়ে ১০ মিনিট পর্যবেক্ষন করে যান, মিথ্যা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ আপনার/ দেশের / দশের ক্ষতিকারক।

এ ব্যাপারে ময়মনসিংহ ভাবখালী ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা (নায়েব) মোঃ লুৎফর রহমান কে জিজ্ঞাসা করলে তিনি অকপটে বলেন ময়মনসিংহ অতিরিক্ত জেলাপ্রশাসক স্যার (রাজস্ব) ও সদর এসিল্যান্ড স্যারের নির্দেশনা মোতাবেক কাজ করি, আমার অফিসের কোন কাজ আমি পেন্ডিং রেখে যাই না, অদ্যাবদী আমার অফিসে কোনো খারিজ পেন্ডিং নাই, এলাকার মানুষের সহযোগিতা ও আমার ন্যায়ের প্রতি বিশ্বাস রেখে আমি সার্বক্ষনিক সেবা দিয়ে যাচ্ছি। কারণ জনগনের সেবাই আমাদের ব্রত। আমি নিজ উদ্যোগে অফিস টাকে সাজিয়েছি, অনেক আসবাবপত্র প্রয়োজন, উর্ধ্বতন কর্তৃকর্তৃপক্ষকে জানিয়েছি, সামনে সেবার মান আরও গতিশীল করার চেষ্টা অব্যাহত আছে বলে জানান।

অফিসের একজন কর্মচারী বললেন, নায়েব সাহেবের আদেশ কোনো কাজ পেন্ডিং থাকবে না, তাই হাতের কাজগুলো শেষ করছি, কি অনন্য দৃষ্টান্ত। এভাবেই এগিয়ে চলেছে বাংলাদেশ ভূমি সেবার মান। ধন্যবাদ নায়েব মোঃ লুৎফর রহমানকে। অভিনন্দন ভূমি সেবার মানকে।

(এনআরকে/এসপি/মার্চ ১৪, ২০২৬)