নড়াইলে বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে দিঘলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ঐতিহ্যবাহী দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা মো: ইউসুফ আলী।
আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়ার কৃতি সন্তান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আবু হায়াত সাবু, জেলা বিএনপির নেতা আলী হাসান, বিএনপি নেতা ও নলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান, লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: হেমায়েত হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিপু সুলতান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ বাপ্পী, দিঘলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জু বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল কাজী, উপজেলা যুবদলের সভাপতি খান মাহমুদ আলম, পৌর যুবদলের সভাপতি মো: শেখ রবিউল ইসলাম, যুবদল নেতা এইচ এম রাশেদ, শ্রমিক দলের আহবায়ক আক্তার হোসেন, দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ইমতিয়াজ আহমেদ মাসুম, জেলা জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম রবিসহ প্রমূখ।
আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(আরএম/এসপি/মার্চ ১৪, ২০২৬)
