জামালপুরে দরিদ্রদের মাঝে আসফের ইফতার বিতরণ
রাজন্য রুহানি, জামালপুর : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) জামালপুর জেলা কমিটির উদ্যোগে অহসায়, হতদরিদ্র ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) বিকেলে শহরের দয়াময়ী মোড়ে ইফতার বিতরণের আয়োজন করে আসফ জেলা কমিটির নেতৃবৃন্দ। আসফের জামালপুর জেলা কমিটির সভাপতি আলহাজ মো. নূরুল ইসলাম চৌধুরী ননীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবিব চৌধুরীর সঞ্চালনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়ির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, আসফ জেলা কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন আসফ জেলা কমিটির সহ-সভাপতি আব্দুল হামিদ, আরিফুল ইসলাম তালুকদার মাসুম, যুগ্ম-সাধারণ সম্পাদক শান্ত, কোষাধ্যক্ষ রুকনুজ্জামান রিপন, সহ-সম্পাদক শামীম হোসেন, সহ-মহিলা ও শিশু বিষয়ক সম্পাদীকা সাবিহা বেগম, সমন্বয়কারী সদস্য মো. বিল্লাল হোসেন, সদস্য ধ্রুব ভৌমিক প্রমুখ।
বক্তব্য শেষে অতিথিরা ৬’শ অসহায়, হতদরিদ্র ও পথচারীদের হাতে ইফতার ও পানি তুলে দেন।
(আরআর/এএস/মার্চ ১৬, ২০২৬)
