মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির উদ্যােগে নতুন কমিটির অভিষেক, পরিচিতি, আলোচনা সভা ও ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার নোয়াখালী জেলা শহর মাইজদী নবাব কনভেনশন হলে অনুষ্ঠানের আয়োজন করে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতি।

সমিতির সভপতি বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবীদ শহিদুল ইসলাম কিরনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসানুল হাবিবের সঞ্চালনায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সভাপতি শহিদুল ইসলাম কিরন, কার্যকরী সভাপতি ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল মালেক, দ্বিন মোহাম্মদ বাবুল, মাসুদ শাহীন, আমিন উল্যাহ সেলিম, মোহাম্মদ সোহাগ আহসান, সাধারণ সম্পাদক হাসানুল হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হারনুর রশিদ, বাচ্চু মিয়া সোহেল, সহ সাধারণ সম্পাদক ইঞ্চিনিয়ার মোস্তাহিদুর রহমান দিপু, রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল সালাম শাহীন, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ স্বপন, সহ সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, দপ্তর সম্পাদক রাশেদ উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ সুমন, শ্রম বিষয়ক সম্পাদক ইয়ছির আরাফাত, প্রচার সম্পাদক তাফহীমুল ইসলাম,ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক বাসব সরকার, আবুল বাসার রাসেল, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম, মাহবুবুর রহমান মাসুদ, শাহ এমরান, কাজী নুরুল আমিন, কামরুল ইসলাম, ওমর ফারুক সহ মোট ২৯ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিত করিয়ে দেন সভাপতি শহিদুল ইসলাম কিরন।

বক্তারা আগামী দিনে ব্যবসায়ীদের সমস্যা সমাধান, বাজার উন্নয়ন কল্পে সার্বিক তত্বাবধানে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।

(এস/এসপি/মার্চ ১৬, ২০২৬)