মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্রায় ১ হাজার ২ শত সুবিধা বঞ্চিত অসহায় মানুষকে ঈদ উপহার (শাড়ী) বিতরণ করছেন তরুন সমাজ সেবক মায়ের দোয়া মৎস আড়ৎ এর পরিচালক তরুন সমাজ সেবক মোহাম্মদ শামীম। ইতিপূর্বে তিনি ৩ শত পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আজ সোমবার দুপুরে চরজব্বর ইউনিয়নের ভূঁইয়ারহাট বাজারে এসব ঈদ উপহার বিতরন করা হয়।

ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার নেতা মামুনুর রশীদ তুষার।

তরুন সমাজ সেবক মোহাম্মদ শামীম বলেন, বর্তমান বিশ্বে যুদ্ধ চলার কারনে আমাদের বাংলাদেশে ও এর প্রভাব পড়েছে বিশেষ করে তেল গ্যাস, ইত্যাদি এবং বিভিন্ন দেশে প্রবাসীদের অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন যার প্রভাব পড়েছে খেটে খাওয়া সুবিধা বঞ্চিত অসহায় মানুষের ওপর, প্রত্যাক ঈদে সামজি সংগঠন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মিরা এগিয়ে এলেও এবার কিন্তু সেরকম কেউ অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়ায়নি। তাই আমি আমার সাধ্যমত, আমার সামর্থ্যমত ঈদ উপহার নিয়ে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছি।

আমি মনে করে নোয়াখালী এবং সুবর্ণচরে যেসব শিল্পপতি বিত্তবান মানুষ আছেন তারা যদি এগিয়ে আসেন তাহলে করোনার মত বর্তমানে যুদ্ধের কারনে যে প্রভাব মানুষের মধ্যে পড়ছে সেটি থেকে আমরা বাঁচতে পারবো এবং অসহায় মানুষ গুলোর মুখে হাসি ফুটবে।

যে যার অবস্থান থেকে এগিয়ে আসুক এটাই আমার প্রত্যাশা পৃথিবীতে মানব সেবার ওপর আর কোন সেবা নেই। এদিকে ঈদ উপহার পেয়ে খুশি অবহেলিত মানুষ গুলো।

(এস/এসপি/মার্চ ১৬, ২০২৬)