ঈদে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া অর্থ বিতরণ
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজংয়ে পবিত্র ঈদ উপলক্ষে গরীব ও দঃস্থ উপরকারভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রধান মন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে এ অর্থ বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জ-২ আসনের এমপি ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অর্থ বিতরণ করেন।
উপজেলার ১০টি ইউনিয়নের উপকারভোগীদের মাঝে ৪ লাখ ৩৫ হাজার টাকা সমহারে বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এ অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু।
(এমকে/এসপি/মার্চ ১৭, ২০২৬)
