মোঃ জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী : আসন্ন ঈদ উল ফিতর ২০২৬ উপলক্ষে আজ মঙ্গলবার ২৭তম রামাদানের দুপুর হতে টঙ্গীর আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার ও বস্রসামগ্রী বিতরণ করা হয়েছে। 

মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ হতে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন এর তত্বাবধানে আয়োজিত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর- ২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।

টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রচার সম্পাদক ইয়াসির আরাফাত মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু ও যুগ্ম আহবায়ক মাহাবুবুল আলম শুক্কুর, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহ্উদ্দিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান আসাদ।

উপহার সামগ্রী বিতরণ কালে, প্রধান অতিথির বক্তব্যে এম মঞ্জুরুল করিম রনি এমপি বলেন, আঙুলের কালি মোছে নাই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির কাছে করা অঙিকার ফ্যামিলি কার্ড বিতরণ করছেন, খাল খনন করছেন, ইমাম-মুয়াজ্জিনদের বিশেষ সম্মানি দিচ্ছেন এবং ভিন্ন ধর্মাবলম্বীদের সম্মানি দিচ্ছেন।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতাকর্মীরা কোনো দলীয় বিবেচনায় নয়, সকল নাগরিকদের অধিকার সুরক্ষায় কাজ করবে। এসময় তিনি সমবেত দরিদ্র ও ছিন্নমূল মানুষকে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ মোবারক জানিয়ে বলেন, ঈদ সকলের জন্য হউক আনন্দময়।

এসময় টঙ্গী পূর্ব থানা যুবদলের সভাপতি আকবর হোসেন ফারুক, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক বেনজির আহমেদ পিন্টু, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফুল হক প্রধান সুবেল, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী সহ মহানগর, থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(জেজে/এসপি/মার্চ ১৭, ২০২৬)