হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নে অসহায় হতদরিদ্র এবং তেল গ্যাস সংকটে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও চরজুবিলী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলী আহসান মোঃ তারেক।
আজ মঙ্গলবার দুপুরে চরজুবিলী হাসপাতাল মোড় সংলগ্ন তার নিজ কার্যালয়ের সামনে এসব ঈদ উপহার বিতরণ করেন। এতে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা যুবদলের আহবায়ক বেলাল হোসেন সুমন।
উদীয়মান তরুন সমাজ সেবক মোহাম্মদ আলী আহসান মোঃ তারেক বলেন, বর্তমান বিশ্বে যুদ্ধ চলার কারনে আমাদের বাংলাদেশে ও এর প্রভাব পড়েছে বিশেষ করে তেল গ্যাস, ইত্যাদি এবং বিভিন্ন দেশে প্রবাসীদের অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন যার প্রভাব পড়েছে খেটে খাওয়া সুবিধা বঞ্চিত অসহায় মানুষের ওপর, প্রত্যাক ঈদে সামজিক সংগঠন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মিরা এগিয়ে এলেও এবার কিন্তু সেরকম কেউ অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়ায়নি। তাই আমি আমার সাধ্যমত, আমার সামর্থ্যমত ঈদ উপহার নিয়ে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছি।
আমি মনে করে নোয়াখালী এবং সুবর্ণচরে যেসব শিল্পপতি বিত্তবান মানুষ আছেন তারা যদি এগিয়ে আসেন তাহলে করোনার মত বর্তমানে যুদ্ধের কারনে যে প্রভাব মানুষের মধ্যে পড়ছে সেটি থেকে আমরা বাঁচতে পারবো এবং অসহায় মানুষ গুলোর মুখে হাসি ফুটবে।
যে যার অবস্থান থেকে এগিয়ে আসুক এটাই আমার প্রত্যাশা পৃথিবীতে মানব সেবার ওপর আর কোন সেবা নেই। এদিকে ঈদ উপহার পেয়ে খুশি অবহেলিত মানুষগুলো।
(এস/এসপি/মার্চ ১৭, ২০২৬)
