সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা মৎসজিবী দলের যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন রাসেলের পক্ষ থেকে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায়, আলোচনা সভা, দোয়া ও ঈদ উপহার বিতরন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে চরজুবিলী ইউনিয়নের পন্ডিতের হাট বাজার মাদ্রাসা কক্ষে অনুষ্ঠানের আয়োজন করেন নিজাম উদ্দিন রাসেল।
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, চরজুবিলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সুবর্ণচর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব আলমগীর চৌধুরী, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মামুন হাসান রোহান, সুবর্ণচর উপজেলা মৎসজীবী দলের যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, চরজুবিলী ইউনিয়ন দক্ষিণ শাখা মৎসজীবী দলের সদস্য সচিব নুর নবীসহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
(এস/এসপি/মার্চ ১৭, ২০২৬)
