নড়াইলে শ্রমজীবি, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন সনি চৌধুরী
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় পবিত্র ঈদুল ফিতর উৎসব উপলক্ষে লোহাগড়ায় ৫০০ জন শ্রমজীবি, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন লোহাগড়া পৌর বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও তরুণ সমাজসেবক চৌধুরী আনিসুর রহমান সনি।
আজ বুধবার সকালে শহরের অন্যতম বানিজ্যিক পয়েন্ট লক্ষীপাশা খেয়াঘাট এলাকায় শ্রমজীবি, অসহায় ও দুস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি গেঞ্জি ও জাকাতের নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় স্থানীয় যুবকরা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রমজীবি, অসহায় ও দুস্থরা ঈদ উপহার সামগ্রী পেয়ে উচ্ছাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
চৌধুরী আনিসুর রহমান সনি বলেন, প্রতিবারের ন্যায় এবারও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত রাখবো ইনশাল্লাহ।
(আরএম/এসপি/মার্চ ১৮, ২০২৬)
