মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : ঋণের বোঝা সইতে না পেরে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ক্ষুদ্র রেস্টেুরেন্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৪৫)। আজ বুধবার সকালের দিকে উপজেলার বৌলতলী ইউনিয়নের নওপাড়া বাজার সংলগ্ন উদয় কোল্ডস্টোরের সামনে গলায় মাফলার পেচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। এমনটাই জানিয়েছে লৌহজং থানার ওসি।

তবে তার ঝুলন্ত লাশ দেখে স্থানীয়দের মাঝে রহস্য দানা বেঁধেছে। কারণ অত্মহত্যাকারী দেলোয়ারের ঝুলন্ত মরদেহের পা মাটির সাথে লেগে ছিল। যা দেখে মনে হয়নি সে আত্মহত্যা করেছে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি নওপাড়া বাজারের ক্ষুদ্র সিংগাড়া-পুড়ির রেস্টুরেন্ট ব্যবসায়ী দেলোয়ারের মরদেহ গাছের সাথে ঝুলছে। তার নিজের মাফলার পেঁচানো গাছের মধ্যে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি পাওয়া গেছে। শরীরের কোন ধরনের ক্ষত বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সাহরির সময় ছেলে ও দেলোয়ার এক সাথে সাহরি খেয়েছে। এরপর থেকে সে নিখোঁজ। সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরিবারের সাথে অলাপ করে প্রাথমিকভাবে জানা যায় ঋণগ্রস্ত থেকেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে দেরোয়ার।

স্থানীয় লিটন বেপারী জানান, দেলোয়র আত্মহত্যা করেছে নাকি তাকে মেরে ফেলে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে তা নিয়ে রহস্য দেখা দিয়েছে। কারণ দেলোয়ারের লাশ যেভাবে গাছে ঝুলছিল তাতে ফাঁসিতে ঝুলে কোন ব্যক্তি এভাবে মারা যেতে পারেনা। দেলোয়ারের ঝুলন্ত লাশের পা মাটির সাথে লেগে ছিল। তাই মৃত্যু যন্ত্রনায় কাতর কোন ব্যক্তি পায়ের নীচে পাটি পেয়ে ঝুলে থাকতে পারেনা। বিষয়টি খতিয়ে দেখা দরকার।

স্থানীয়রা বলছে দেলোয়ারের বন্ধু-বান্ধবদের সাথে জুয়া খেলার নেশা ছিল। সে অন্যান্যদের কাছ থেকে টাকা হাওলাদ করে জুয়া খেলে অনেক টাকা ঋনগ্রস্ত হয়ে পড়ে।

ওসি আরও জানিয়েছেন, মরদেহটি ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। অপাতত একটি অপমৃত্যু মামলা দায়েল করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে।

(এমকে/এসপি/মার্চ ১৮, ২০২৬)