সালথায় অসহায় মানুষের মাঝে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
সালথা প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফরিদপুরের সালথায় অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি-কাপড় বিতরণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
উপজেলা বিএনপির আয়োজনে আজ বুধবার বিকালে সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক হাজার মানুষের মাঝে এই ঈদ উপহার বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, বর্ষিয়ান রাজনীতিবিদ ইমামুল হোসেন তারা মিয়া, এ্যাডভোকেট হাবিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, এনায়েত হোসেন, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উপজেলা শাখার সভাপতি ইয়াছিন বিশ্বাস, ছাত্রদল নেতা সাইফুল আলম, রেজাউল ইসলাম রাজ, মেহেদী হাসান সোহাগ প্রমূখ।
এছাড়াও বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
(এএন/এসপি/মার্চ ১৮, ২০২৬)
