মাদারীপুর প্রতিনিধি : আফতাব উদ্দিন মিয়া ওয়ার্ল্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ওয়াদুদ মিয়া জনি ও ইতালিয়ান নাগরিক Advocate Alessio Casieri এর অর্থায়নে ৩৬০ জনকে ঈদের দিন রান্নার জন্য খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বেলা ১১ টায় মাদারীপুরের এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরির মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দুই প্যাকেট সেমাই, পোলাও এর চাল, দুধ, চিনি, গরমমসলা, তেল, লবনসহ সাবান, সাবানের গুড়া, স্যাম্পু উপহার পেয়ে খুশি তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য নাদিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক আফজাল হোসাইন, এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি প্রধান নির্বাহী কর্মকর্তা লিখন মাহমুদ। সভাপতিত্ব করেন ফ্রেন্ডস অভ নেচারে প্রতিষ্ঠাতা রাজন মাহমুদ। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন নকশি কাঁথা ও তরুণ্য পরিবার।

অনুষ্ঠানে অংশ নেন ফ্রেন্ডস অভ নেচার, দুরন্ত মাদারীপুর, পাকদী নবীন যুব সংঘ, স্বপ্ন চূড়া তরুণ সংঘ, মানব কল্যাণ সংগঠন, পাশে আছি মাদারীপুর, আদর্শ কল্যাণ ফোরাম, সবুজ বাংলাদেশ ফাউন্ডেশন, আচল মাল্টিমিডিয়া শিল্পি সংসদ, পাঠক বন্ধু, আলোকিত জীবনের সন্ধানে, জাগো উন্নয়ন সংস্থা।

উপহার পেয়ে খুশি মাকসুদা আক্তার। এসময় তিনি বলেন, ঈদের দিন আমরা এগুলো রান্না করে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারবো। আমাদের আর বাজারের জন্য চিন্তা করতে হবে না। তাই আমরা খুব খুশি।

প্রধান অতিথি মাদারীপুর সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য নাদিম বলেন, এধরণের কাজ সত্যিই প্রশংসনিয়। মানবিক কাজগুলো করলে সমাজের অসহায় মানুষগুলো একটু ভালো থাকতে পারে।

(এএসএ/এসপি/মার্চ ১৯, ২০২৬)