জামালপুরে জাতীয় নাগরিক পার্টির ঈদ পুনর্মিলনী
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে ঈদ পুনর্মিলনী করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি এবং সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার উদ্দেশ্যে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির সদর উপজেলা শাখা।
এনসিপির সদর উপজেলা শাখার সভাপতি আরাফাত হোসেন শাকিলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান শুভ, জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার, এবি পার্টির জেলা আহ্বায়ক এডভোকেট ছানোয়ার হোসেন, এনসিপির জেলা যুগ্ন আহ্বায়ক এডভোকেট আবু সাঈদ মো. শামীম, সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী সাখাওয়াত হোসেন জনিসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা ইনসাফের মাধ্যমে বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
(আরআর/এসপি/মার্চ ২৪, ২০২৬)
