গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় রোবো ধানের ক্ষেতে সেচ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে সুমন মল্লিক (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বানার ঝোড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন মল্লিক ওই গ্রামের আতিয়ার মল্লিকের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধান ক্ষেতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন সুমন। বিষয়টি অন্য জমির লোকজন দেখে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে। পরে হাসপাতালে নেয়ার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি মোঃ রিয়াদ মাহমুদ বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। পরিবারের পক্ষ থেকে এখনও থানায় আসেনি বা জানায়নি। তারপরও আইগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

(টিবি/এসপি/মার্চ ২৬, ২০২৬)