কালিগঞ্জে দুটি ককটেল উদ্ধার
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পুলিশ দুটি ককটেল উদ্ধার করেছে। আজ শনিবার দুপুরের দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চৌধুরাটি গ্রামের ছিদ্দিকুল ইসলামের পোল্ট্রি ফার্মের পিছনে মোতালেব গাজীর বাগান থেকে ব্যাগে রাখা ওই ককটেল উদ্ধার করা হয়।
চৌধুরাটি গ্রামের মোতলেব গাজী জানান, তিনি তার গরু ছাগলের জন্য গাছের কচিপাতা যুক্ত ডাল সংগ্রহ করতে আজ শনিবার সকালে নিজের বাগানে যান। এ সময় তিনি একটি চটের ব্যাগে দুটি বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য জামাল ফারুককে জানান। জামাল ফারুক বিষয়টি পুলিশকে অবহিত করলে দুপুর ১২টার দিকে কালিগঞ্জ থানার উপপরিদর্শক নাজমুলের নেতৃত্বে পুলিশ তা উদ্ধার করে।
কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব হাসান জানান, সন্ত্রাসী ইয়ার আলীর স্বীকারোক্তি অনুযায়ি ওই দুটি ককটেল উদ্ধার করা হয়েছে।
(আরকে/এসপি/মার্চ ২৮, ২০২৬)
