কাপাসিয়ায় রাম নবমী পুজা অনুষ্ঠিত
সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা মৈশানবাড়ি সার্বজনীন শ্রীশ্রী রাম ও দূর্গা মন্দিরে রাম নবমী প্রথমবারের মতো শ্রীশ্রী রামপূজা অনুষ্ঠিত হয়েছে বলে আয়োজকরা জানান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ রিয়াজুল হান্নান।
আরো উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা বিএনপির আহবাক কমিটির সদস্য জয়নাল আবেদীন মাষ্টার, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট লুৎফর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, যুবদলের আহবায়ক হারুন অর রশীদ, সিনিয়র যুগ্ম আহবায়ক এড. রফিকুল ইসলাম, সদস্য সচিব মাহবুবুর রহমান মিল্টন, কাপাসিয়া উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক রাশিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ ধর্ম সম্পাদক বিকাশ চন্দ্র শীল, কাপাসিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি মিল্টন সরকার,কাপাসিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারন সম্পাদক কৃষ্ণ চন্দ্র পাল, বিশিষ্ট সমাজ সেবক জীবন ভৌমিক, দীলিপ মজুমদার, রাজন ঘোষ, স্বদেশ মেম্বার সহ নেতৃবৃন্দ।
পূজা উপলক্ষে দিন ব্যাপী ধমীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রসাদ বিতরণ করা হয়। রাতে রাম নাম রামায়ণ সংকীর্তনের মধ্যে দিয়ে পুজার সমাপনি ঘটে।
আগত ভক্তরা জানান, এলাকায় রাম নাবমী পুজা প্রথম হওয়ায় এলাকা সহ আশপাশের বিভিন্ন এলাকার ভক্তরা পুজা দেখতে ছুটে আসেন।
(এসকেডি/এসপি/মার্চ ২৮, ২০২৬)
