সালথায় ইউএনওর প্রচেষ্টায় ৫ দিন পর জ্বালানি তেল এলো পাম্পে
সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিনের প্রচেষ্টায় ৫ দিন পর জ্বালানী তেল এলো পাম্পে। আজ সোমবার বিকেলে সালথা উপজেলা পরিষদের সামনে অবস্থিত মেসার্স মনোয়ারা ফিলিং ষ্টেশনে তেলের গাড়ি এসে পৌঁছায়। এসময় উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিনের তদারকিতে পেট্রোল ও ডিজেল বিক্রি শুরু করা হয়।
সিরিয়াল অনুযায়ী মোটরসাইকেল, প্রাইভেট কার, এ্যম্বুলেন্স ও কৃষকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যানবাহনে সুশৃঙ্খল ভাবে তেল বিক্রি শুরু হয়। প্রতি মোটরসাইকেলে ৩শত টাকার তেল দেওয়া হয়। এছাড়াও অন্যান্য যানবাহনে ধারণ ক্ষমতার অর্ধেক পরিমাণ তেল দেওয়া হয়।
মেসার্স মনোয়ারা ফিলিং ষ্টেশনের ম্যানেজার দিপক দাস বলেন, আজকে যদি ইউএনও মহোদ্বয়ের প্রচেষ্টায় আমরা তেল আনতে পেয়েছি। কৃষিকাজে সবাইকে তেল দিতে পারবো আশা রাখছি।
উপজেলা নির্বাহী অফিসার মো. দবির উদ্দিন বলেন, সালথা উপজেলা কৃষি প্রধান এলাকা। কৃষকদের কথা চিন্তা করে মেঘনায় কথা বলে তেলের ব্যবস্থা করা হয়। আশা করি এখন থেকে সালথায় তেলের কোন ঘাটতি পড়বে না।
(এএন/এসপি/মার্চ ৩০, ২০২৬)
