রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন বিএনপি নেতা আফজাল হোসেন খান পলাশ। আজ মঙ্গলবার পলাশ সামাজিক যোগাযোগ মাধ্যম ‌ফেসবুক স্ট্যাটাসে আলহামদুলিল্লাহ লিখে বিষয়টি পাবলিকলি জানান।  

তবে এর আগে পলাশের জেলা পরিষদের প্রশাসক হওয়ার বিষয়টি ফরিদপুর রাজনৈতিক অঙ্গন ও মিডিয়া পাড়ায় ছড়িয়ে পড়ে।

ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় পলাশ ‌গভীর কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করে জানান, 'এই দায়িত্ব পাওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে ফরিদপুরবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পলাশ আরও জানান, ফরিদপুরবাসীর ভালোবাসা, আস্থা ও দোয়া ই আমার এগিয়ে চলার মূল প্রেরণা।'

এসময় তিনি মহান সৃষ্টিকর্তা আল্লাহর নিকট প্রার্থনা করেন যেনো তিনি এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন এবং ফরিদপুরের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পান। ফরিদপুর জেলা যুবদলের সাবেক সভাপতি জেলা পরিষদের নতুন প্রশাসকের দায়িত্ব পালনের স্থানীয় জনসাধারণের আন্তরিক সহযোগিতা কামবা করেছেন।

(আরআর/এসপি/মার্চ ৩১, ২০২৬)