রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির ২০২৬-২০২৭ সালের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠনসহ পূর্ণাঙ্গ তপশীল ঘোষণা করা হয়েছে।

সমিতির সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ অনুষ্ঠিত বর্ধিত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান কার্যনির্বাহী পরিষদ আগামী ২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করে।

উক্ত নির্বাচনের জন্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আব্দুস সবুরকে প্রধান নির্বাচন কমিশনার করে ১২ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট স.ম. মোমতাজুর রহমান মামুন, আ.ক.ম সামছুদ্দোহা খোকন, মোঃ ফকরুল আলম বাবু, মোঃ আবুল বাসার, আজমির হোসেন রোকন, সাহেদুজ্জামান সাহেদ, এম আব্দুস সালাম, মোস্তাফিজুর রহমান অনিক, এম এ হাসান, শংকর কুমার মজুমদার ও রাব্বি আহম্মেদ।

নির্বাচনী তপশীল ঘোষিত তপশীল অনুযায়ী

খসড়া ভোটার তালিকা প্রকাশ ০১ এপ্রিল ২০২৬ (বুধবার) আপত্তি দাখিল ০২ এপ্রিল (বৃহস্পতিবার) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ০৫ এপ্রিল মনোনয়নপত্র বিতরণ ০৬ এপ্রিল ২০২৬ মনোনয়নপত্র জমা ০৮ এপ্রিল ২০২৬ (দুপুর ১টা থেকে ৪টা) মনোনয়নপত্র যাচাই-বাছাই ০৯ এপ্রিল ২০২৬ (দুপুর ২টা থেকে ৪টা) প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। ১৩ এপ্রিল ২০২৬

ভোটগ্রহণ আগামী ২৩ এপ্রিল ২০২৬ তারিখে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে আইনজীবী সহকারী সমিতির দ্বিতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সমিতির সভাপতি শেখ আব্দুল মান্নান বাবলু ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বাবু আশা প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশনের সার্বিক তত্ত্বাবধানে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

(আরকে/এসপি/এপ্রিল ০১, ২০২৬)