মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দুটি বিদ্যালয় পরিদর্শন করেছেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। গতকাল মঙ্গলবার সকালে তিনি উপজেলার বেজগাও সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দিঘলী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি, তাদের শ্রেনীর পাঠদান কার্যক্রম, পরিষ্কার পরিছন্নতা এবং সার্বিক পরিবেশ তদারকি করেন নির্বাহী কর্মকর্তা মিতু। এসময় তিনি নিজে শিক্ষার্থী সেজে অন্যান্য কোমল মতি শিক্ষার্থীদের সাথে ব্রেঞ্চে বসে তাদের সাথে পাঠ দান দেখেন। তিনি শিক্ষার্থীদের শিক্ষকের দায়িত্ব দিয়ে নিজে শিক্ষার্থী সেজে শিক্ষা ব্যবস্থ্যা পর্যবেক্ষন করেন। আবার নিজেও শিক্ষক সেজে পাঠদান করান।

নির্বাহী কর্মকর্তা বলেন, একটি জাতির মেরুদন্ড হচ্ছে শিক্ষা। আর সে শিক্ষার ভিত হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। আমরা যদি আমাদের কোমল মতি শিক্ষার্থীদের শিক্ষার মান সমুন্নোত রাখতে চাই, তবে তাদের এখান থেকে পোক্ত করে গড়ে তোলতে হবে। তাদের শিক্ষার ভিত প্রাথমিক বিদ্যালয় থেকেই গড়তে হবে। আর যদি শিক্ষার্থীদের ভিত শক্ত-পোক্ত করে গড়তে চাই তবে প্রাথমিক বিদ্যালয়েও পরিবেশ থাকতে হবে।

তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষকদেরও বিশেষ খেয়াল রাখতে তবে তাদের শিক্ষার্থীদের উপর। তারা যতি যথাযথ শিক্ষা না দেয়, ছাত্র-ছাত্রীদের প্রতি বিশেষ যত্ন না রাখে তবে শিক্ষার মনোন্নয়ন কোন মতেই সম্ভব নয়। তাই এ সকল বিষয়গুলো তদারকি করতে মঙ্গলবার দুটি বিদ্যালয় পরিদর্শণ করি। পর্যায়ক্রমে উপজেলার সব কটি বিদ্যালয় পরিদর্শণ করা হবে। এধরণের পরিদর্শণ থেকে আমরা অনেক কিছুই জানতে ও বুঝতে পারি। এসময় বিদ্যালয়ের কোন কিছুর অভাব থাকলে তা জানতে পারি। আমরা প্রশাসনের পক্ষ থেকে তা পূরণ করার সর্বাত্মক চেষ্টা দিয়ে থাকি। যাতে করে আমাদের এই কোমল মতি শিশুদের শিক্ষার ভিত গড়তে কোন প্রকার অসুবিধান না হয়।

(এমকে/এসপি/এপ্রিল ০১, ২০২৬)

মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দুটি বিদ্যালয় পরিদর্শন করেছেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। গতকাল মঙ্গলবার সকালে তিনি উপজেলার বেজগাও সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দিঘলী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।