কালীগঞ্জ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি মাহতাবউদ্দিন কলেজের এক অফিস সহায়ককে মারধরের ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি তাপস সাধু খাঁ (তাপস সাধু খাঁ) বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসের ভেতরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত হঠাৎ করে তাপস সাধু খাঁর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে তাপসের পরিবারের সাথে যোগাযোগ করে জানা যায়, এই সকল ঘটনা সবকিছুই রাজনৈতিক ভাবে জড়িতো।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

(এসএস/এসপি/এপ্রিল ০২, ২০২৬)