স্পোর্টস ডেস্ক : মুলতান সুলতানসের বিপক্ষে লাহোর কালান্দার্সের.২০ রানের জয়ে ২ দুইকেট শিকার করেছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। যদিও ৪ ওভারে ৩৭ রান মানে কিছুটা বেশিই দিয়েছেন তিনি রান। তবে এই দুই শিকারে একটি মাইলফলকও স্পর্শ করেছেন তিনি। টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি এখন তিনি। ছাড়িয়ে গেছেন মোহাম্মদ আমিরকে।

৩২৫ ম্যাচে মোস্তাফিজের উইকেটসংখ্যা ৪১৬ আর আমিরের ঝুলিতে আছে ৪১৫ উইকেট ৩৫৬ ম্যাচে। কম ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। তবে দুজনই খেলছেন পিএসএলে। তাই আমির আবারও রেকর্ড দখলে নিতে পারেন। আবার মোস্তাফিজেরও সুযোগ থাকছে রেকর্ডটা নিজের কাছেই রাখার।

পিএসএলে আজ রাতে খেলতে নামবেন আমির। তিনি খেলছেন রাওয়ালপিন্ডির হয়ে। আমিরের সতীর্থ হিসেবে সেখানে আছেন আরেক বাংলাদেশি রিশাদ হোসেন। ম্যাচটি ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে। দুটি উইকেট শিকার করতে পারলে আবারও রেকর্ড পুনরুদ্ধার করবেন তিনি।

কেবল বোলারদের স্বীকৃত টি-টোয়েন্টিতে উইকেট নেওয়ার তালিকায় মোস্তাফিজের অবস্থান ৭ নম্বরে। শীর্ষে আছেন ৭০৩ উইকেট নিয়ে আফগানিস্তানের সাবেক অধিনায়ক রশিদ খান। আর কেবল পেসারদের হিসাবে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। তার ঝুলিতে ৬৩১ উইকেট। সবমিলিয়ে অবশ্য রশিদের পরই তিনি দুইয়ে আছেন।

স্বীকৃত টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান এগিয়ে আছেন মোস্তাফিজের চেয়ে। যদিও গত বছরের সেপ্টেম্বরে সাকিবকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ১৫৭৮ উইকেট মোস্তাফিজেরই।

(ওএস/এএস/এপ্রিল ০৪, ২০২৬)