মহম্মদপুর থানা পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরা জেলা পুলিশের পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা মম্মদপুর থানা পরিদর্শন করেছেন। শনিবার (৪ এপ্রিল) তিনি থানায় উপস্থিত হয়ে সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি,চলমান মামলা তদন্তের অগ্রগতি এবং সাধারণ জনগণকে প্দত্ত সেবা কার্যক্রম পর্যালোচনা করেন।
এ সময় তিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন,জনগণের সঙ্গে আরও আন্তরিক ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে সেবার মান উন্নত করতে হবে।
পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পুলিশ সুপার থানার বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং দাপ্তরিক নথিপত্র, অস্ত্রাগার ও হাজতখানা পরিদর্শন করেন।
এ সময় সংশ্লিষ্ট সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, মহম্মদপুর থানার অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
(বিএসআর/এএস/এপ্রিল ০৫, ২০২৬)
